শাহীন মন্ডল,উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাসের কারনে কর্মবঞ্চিত মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিলেন ওসি।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁনের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া বাছাইকৃত অসহায় দুস্থ্য মানুষদেরকে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলামসহ থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় গিয়ে খাদ্য সামগ্রি বিতরন করা হয়।
উপজেলার দূর্গাপুর, পান্ডুল ও তবকপুর ইউনিয়নের রেল গেট এবং পৌরসভার থানা মোড়, পূর্ব বাজার, গুনাইগাছ মোড়সহ বিভিন্ন জায়গার বাছাইকৃত ১শত গরীব-কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রি পৌছে দেয়া হয়। খাদ্য সামগ্রির তালিকায় রয়েছে, ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১লিটার তেল, মুসুল ডাল ও লবন।
এ সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে কেউ ভীত বা আতঙ্কিত হবেন না। সরকারের সহযোগি হিসাবে পুলিশ সব সময় আপনাদের পাশেই আছে। কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় এই খাদ্য সামগ্রি বিতরন করা হচ্ছে।
এই সময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। তিনি সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের দেয়া আদেশ মেনে অকারনে বাড়ির বাহিরে না আসা, বার বার সাবান দিয়ে হাত ধোঁয়া, বেশি করে পানি পান করা ও পরিস্কার পরিচ্ছন্নতা থা




