× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

এবারের ফরিদপুর হবে ‘ইত্যাদি’

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মস্থান ফরিদপুরে। পল্লীকবির স্মরণে ফরিদপুরের কুমার নদীর তীরে তার পৈত্রিক বাড়ির সামনে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’।

এবারের ‘ইত্যাদি’তে থাকবে ফরিদপুর ও পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের ওপর রয়েছে মানবিক প্রতিবেদন। যে পরিবারের সাতজন সদস্যই অন্ধ। রয়েছে আলোকচিত্রশিল্পী আবু তাহেরকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাসসমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনায়। এবার মূল গান রয়েছে একটি। পল্লীকবি রচিত গানটি গেয়েছেন পান্থ কানাই। এছাড়া পল্লীকবির তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি গানের সঙ্গে নেচেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।

আগামী ২৯ জানুয়ারি রাত ৮টার সংবাদের পর ‘ইত্যাদি’র এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।


এ ক্যটাগরির আরো খবর..