× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(আবু মুছা স্বপন)

ধাম‌ইরহাটে উৎসব মুখর পরিবেশে পালিত হল ১৬৭ তম সান্তাল হুল দিবস

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
১৬৭ তম সান্তাল হুল দিবস

নওগাঁর ধামইরহাটে ৩০ জুন সান্তাল হুল দিবস পালিত হয়েছে। মহিয়ান আদিবাসী নেতা সিধু-কানু, চান্দ-ভায়রো’কে স্মরনে উপজেলা পারগানা বাইসি ও আদিবাসী সমবায় সমিতি’র যৌথ উদ্যোগে ৩০ জুন বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম চত্বরে ১৬৭ তম সান্তালহুল দিবসের উদ্বোধন করেন দিবসের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এ সময় কৃত্রিম সিধু-কানুর প্রতিকৃতি প্রদর্শণ করা হয়। পরে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার,

পূজা উদযাপন পরিষদের ধামইরহাট উপজেলা সম্পাদক রামজনম রবিদাস, পারগানা সেক্রেটারী কুরশিদ পাহান, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, জিল্লু মার্ডি, বিশ্বনাথ টুডু, সরেন হাসদা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..