× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

পিঁ আই ডি

উন্নয়নের স্বার্থে শান্তির নগরী হিসেবে এগিয়ে থাকবে বরিশাল -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
উন্নয়নের স্বার্থে শান্তির নগরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বিগত বছরগুলোতে সঠিক নেতৃত্বের অভাবে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কোনো উন্নয়ন হয়নি। নবাগত মেয়র ও তার পরিষদ স্মার্ট বরিশাল বিনির্মাণের জন্য উন্নয়নের স্বার্থে শান্তির নগরী হিসেবে বরিশাল সারা দেশের মধ্যে এগিয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ নগর ভবন প্রাঙ্গণে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাদ)-এর অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বরিশালবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবনির্বাচিত মেয়র সততা ও নিষ্ঠার দ্বারা বরিশালকে এগিয়ে নিয়ে যাবেন। নগরবাসীদের প্রত্যাশা পূরণ করবেন। স্মার্ট বরিশাল বিনির্মাণের জন্য উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। একমাত্র নৌকায় ভোট দিলেই সাধারণ জনগণের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়নে রূপ নেবে। প্রধানমন্ত্রীর বরিশালবাসীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা হিসেবেই ৭৯৭ কোটি টাকার বরাদ্দ বরিশালবাসীকে উপহার দিয়েছেন।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার। আরো উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশালের ডিআইজি মোঃ জামিল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..