× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম চেয়ারম্যান প্রার্থী জগদীশের সাথে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার তিনি পুজা মন্ডপ পরিদর্শনে বের হন।

শারদীয় দুর্গোৎসব এর মহা সপ্তমীতে তিনি প্রথমে গোয়ালডাঙ্গা সার্বজনীন মন্দির, মাদিয়া মন্দির, বাইনতলা মন্দিরসহ সহ বিভিন্ন মন্দির ও পুজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি প্রত্যেক স্থানে শারদীয় দুর্গোৎসব কমিটির সাথে কথা বলেন, পূজা সম্পর্কে খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু ও বিমল কৃষ্ণ গাইন এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বড়দল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা প্রমুখ তার সাথে ছিলেন।

এবিএম মোস্তাকিম সকলের উদ্দেশ্যে আলোচনা রাখতে গিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার সবসময় উন্নয়নে বিশ্বাসী। তাই উন্নয়ন ধরে রাখতে হলে নৌকা প্রতীককে বিজয়ী করে জন নেত্রীকে বার বার ক্ষমতায় বসাতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা নেত্রীর আদর্শকে বুকে ধারণ করে তার কর্মী হিসেবে কাজ করতে চাই। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা বলেন, বড়দল ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে গরীব অসহায় মানুষের কল্যানে কাজ করতে চাই। আমি কথা নয় কাজে বিশ্বাস করি। তাই আমি ইতিমধ্যে নিজ তহবিলের টাকা খরচ করে বড়দল কলেজ থেকে বাইনতলা পর্যন্ত তিন কিলোমিটার পিচ করণের কাজ অনুমোদন করিয়েছি। অল্পদিনের মধ্যে কাজ শুরু হবে। আগামী নির্বাচনে তিনি সকলের সমর্থন ও আশির্বাদ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..