× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন গৌরনদী পৌরসভায় উন্নয়ন কাজে ধীরগতিতে চরম জন দুর্ভোগ পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। এ সময় নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

সাক্ষাতে সারা কুক সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের কথাও তুলে ধরেন তিনি।

জবাবে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান।

তিনি পুলিশের সংস্কার কার্যক্রমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং এ খাতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..