× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আজ মুক্তি পাচ্ছে ‘বাপজানের বায়স্কোপ’

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: আজ মুক্তি পাচ্ছে বাপজানের বায়স্কোপ চলচ্চিত্রটি। ছবিটি মুক্তি পাবে কারুকাজ ফিল্মসের ব্যানারে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রিয়াজুল রিজু।

এ প্রসঙ্গে পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘সিনেমার মুক্তি নিয়ে কিছু আমলাতান্ত্রিক জটিলতা ছিল।
সর্বশেষ গত ২৬ আগস্ট সেন্সরবোর্ডের সদস্য এবং কর্মকর্তারা চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হন। তারপরই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি।’

নির্মাতা আরো বলেন, ‘আসলে সিনেমার মুক্তি নিয়ে অনেক ভাবতে হয়েছে । প্রথমত  ছবিটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার না। দ্বিতীয়ত, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা প্রায় কেউই মূল ধারার চলচ্চিত্রের নয়। তবে সবশেষে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি দিতে পেরে আমি খুব খুশি কারণ এটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত এক অসাধারণ প্রেমের উপাখ্যান।’

মাসুম রেজাসহ আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিনের চিত্রনাট্যে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে। সংগীতায়োজন করেছেন- এস আই টুটুল, সেতু চৌধুরী ও অমিত মল্লিক। কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক ও ফকির জহির উদ্দীন।


এ ক্যটাগরির আরো খবর..