× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আগৈলঝাড়া সড়ক দূঘর্টনায় নারী-শিশুসহ আহত ২৫জন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছে ২৫জন।

গুরুতর আহতের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দূঘর্টনার স্বীকার গাড়িটি আটক করেছে পুলিশ।

আহত সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টা ১৫মিনিটে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার পয়সাহাট থেকে লোকবাস নাঈম বরিশাল ব-১১-০০৬৪নং গাড়ি ছেড়ে আসে। গাড়ী চালানোর সময় চালক রনি মোবাইলে কথা বলার কারনে মহাসড়কের বাইপাসের ফুল্লশ্রী ফকির বাড়ি চৌরাস্তা নামক স্থানে চলন্তগাড়ী গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।

এসময় গাড়ীর যাত্রী শাহিন ফরাজী, মনজ গাইন, বৈশাখী বিশ্বাস, জয়দবে বিশ্বাস, সবুজ পান্ডে, মুক্তা সাজী, মুক্তার মেয়ে দিগন্ত, মিষ্টি দাস, সুব্রত কীত্তনীয়া, গৌরাঙ্গ, ভোলানাথ কীত্তনীয়া, তৃপ্তি অধিকারী, সমাপ্তি বাড়ৈ, ফাতেমা আক্তার, হাবিবুল্লাহ, গৌরাঙ্গ অধিকারী, কোহিনুর বেগম, তার মেয়ে শ্রাবনীসহ ২৫জন আহত হয়।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ দূঘর্টনার স্বীকার গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। গাড়ীর চালক রনি পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..