× Banner
সর্বশেষ
শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে কানাডার ইন্দো প্যাসিফিক এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ফুড কার্যালয়ের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

আগৈলঝাড়ায় শীতলা ও রাধা-গোবিন্দ মন্দিরের মূর্তি ভাংচুর

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের মূর্তি ভাংচুর করেছে পান্নু ভুঁইয়া নামে এক দুর্বৃত্ত। মন্দির ভাংচুরের ঘটনায় আজ সোমবার দুপুরে বরিশাল জেলা আ’লীগ নির্বাহী সদস্য ও এমপি হাসানাত পুত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মন্দিরে নগদ অর্থ প্রদান করেন। এসময় ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতসহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূর্তি ভাংচুরের সাথে জড়িত পান্নু ভুঁইয়া মাদকসেবী হওয়ায় পরবর্তী আশঙ্কায় কোন মামলা করতে ভয় পাচ্ছে ওই বাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের গৌহার হালদার বাড়ির সার্বজনীন শীতলা ও গোবিন্দ মন্দিরে রোববার দুপুরে শীতলা ও রাধা-গোবিন্দের মূর্তি ভাংচুর করে পার্শ্ববর্তী সেরাল গ্রামের সেকেন্দার ভুঁইয়ার ছেলে পান্নু ভুঁইয়া। ওই বাড়ির সুনীল হালদারের স্ত্রী দীপালি হালদার জানান, দুপুরে উঠানে কাজ করার সময় একটি শব্দ শুনে মন্দিরের দিকে এগিয়ে দেখি মন্দিরের দরজা খোলা। তখন পান্নু ভুঁইয়া মন্দিরে প্রবেশ করে শীতলা ও রাধা-গোবিন্দের মূর্তি ভাংচুর করে। আমি ভয়ে কোন কথা বলিনি। গতকাল আমরা মন্দিরে পূজা করেছিলাম। ঘটনার পর থেকে অভিযুক্ত পান্নু ভুঁইয়া পলাতক রয়েছে।

মূর্তি ভাংচুরের ঘটনা শুনে আগৈলঝাড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধতন পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মূর্তি ভাংচুরের ব্যাপারে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..