গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় দেশিয় প্রজাতির মাছ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
এসময় অবৈধ জাল বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার মিটার অবৈধ ৩টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
এই অবৈধ জাল বিক্রির অপরাধে লোকমান হোসেনকে ৫ হাজার টাকা, আতাউর কাজীকে ২ হাজার টাকা ও শ্রী কুমার শীলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


