× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

৬০ বছরেও কবরে পচেনি দেহ এমনকি কাফনের কাপড় ও অক্ষত

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিরামপুর হাজিপাড়া গ্রামে কয়েকজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩-৪ ফুট নিচে একটি মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। এমনকি কাফনের কাপড়ও রয়েছে অক্ষত ।

সোমবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা হয়। তারা ভাবছেন– এটি কোনো পরহেজগার ব্যক্তির মরদেহ, তাই হয়তো এতে পচন ধরেনি। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মরদেহটি দেখার জন্য ভিড় করে। পরে মরদেহটি ফের জানাজা পড়িয়ে দাফন করা হয়।

গ্রামের পঁচাত্তর বছর বয়সী আবদুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩-৪ ফিট মাটি কাটার পরেই মরদেহটি দেখতে পায়।

এলাকাবাসী জানান, লাশের মুখমণ্ডল ও কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোনো দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, লাশটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। তবে এলাকার কেউই লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..