× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

৫৯টি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য!

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। যা আগের বার ছিল ২৮টি প্রতিষ্ঠান।

শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার সারাদেশে মোট ২৮ হাজার ৮২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেন।

এবার ঢাকা বোর্ডে ৫২৯, রাজশাহীতে ১ হাজার ৩৫, কুমিল্লায় ৬১, যশোরে ২৮১, চট্টগ্রামে ৯০, বরিশালে ৮১২, সিলেটে ১৭১ ও দিনাজপুর বোর্ডে ৫৮০টি শতভাগ পাস প্রতিষ্ঠানের রয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭২০টি।

অপরদিকে ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ৫, কুমিল্লায় একটি, যশোরে ৯, দিনাজপুরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস স্কুল নেই। মাদরাসা বোর্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।


এ ক্যটাগরির আরো খবর..