× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

স্কুল থেকে ফেরার পথে ৩য় শ্রেণীর ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০২৩
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার

গোয়াইঘাটে স্কুল থেকে ফেরার পথে ৩য় শ্রেণীর বাকপ্রতিবন্ধী ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে আব্দুর রউফ (৩৫)।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় এ ঘটনায় জড়িত আব্দুর রউফ (৩৫)-কে গ্রেফতার করেছে গোয়াইঘাট থানা পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে গোয়াইনঘাটের বাদেবাসা গ্রামের ছেরাগ মিয়ার ছেলে আব্দুর রউফ (৩৫)।

তথ্যটি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল। তিনি জানান, ২৪ মে দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ১নং রস্তুমপুর ইউনিয়নের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাদেবাসা গ্রামের ছেরাগ মিয়ার ছেলে আব্দুর রউফ ভিকটিমকে চকলেটের লোভ দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে মুখে গামছা গুঁজে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ীতে এসে কান্নাকাটি করে তার পিতা মাতাকে বিষয়টি খুলে বলে। বিষয়টি জানা জানির পর নিকটাত্মীয় ও প্রতিবেশীরা উত্তেজিত হয়ে ধর্ষক আব্দুর রউফের বাড়ীতে গেলে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, মামলা নং-২৩, তারিখ-২৪/০৬/২০২৩। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিহির দাস ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..