× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

২৪ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩॥ আহত ৪

admin
হালনাগাদ: বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক ৩ টি স্থানে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত সহ ৪ জন আহত হয়েছে। নিহতরা হলো উপজেলার পুকুরিয়া গ্রামের আলমসাধু চালক খায়রুল ইসলাম (২৩), শহরের বিশিষ্ট স্যানেটারী ব্যাবসায়ী সামসুজ্জামান রিকু (৩৫) ও কোটচাদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের আলী হোসেন (৪৫)। দূর্ঘটনায় পারভেজ হোসেন সহ ৪ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০ টার দিকে শহরের নলডাঙ্গা সড়কের দরবেশ আলীর চাতালের সন্নিকটে একটি আলমসাধু উল্টে যায়। এতে আলমসাধুর চালক উপজেলার পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র খায়রুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া ইটভাটার নিকট বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেল মুখোমুখি সংঘষে হয়। এতে শহরের স্যানেটারী ব্যাবসায়ী সামসুজ্জামান রিকু ঘটনাস্থলেই নিহত হয়। সে কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার মসলেম উদ্দীন হাজীর ছেলে।

একই দিন মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার রাখালগাছি ইউনিয়নের মাহমুদপুর বটতলা মোড়ে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়। সে কোটচাদপুরের এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের পুত্র।

এই নিয়ে গত ২৪ ঘন্টার ব্যাবধানে সংঘটিত পৃথক ৩ টি সড়কের দূর্ঘটনায় পারভেজ হোসেন সহ আরো ৩ জন আহত হয়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী পৃথক ৩ টি দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..