আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশসহ চার দেশ

আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশসহ চার দেশ

মহামারী করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি।

বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। বুধবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) সোমবার (১০ মে) আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানায়।

সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলিও স্থগিত করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।