মেহের আমজাদ,মেহেরপুর ১০-১০-১৮) : ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর জেলা ও কলেজ শাখা ছাত্রলীগ।
বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইন বাইজিদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, সহ-সভাপতি শাহিন রেজা, মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক সুইট মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম আল জাবের শান্ত প্রমূখ আনন্দ মিছিলে অংশ গ্রহন করে।
অপর দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে সরকারি কলেজ চত্তর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে কলেজ মোড় প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি জুলফিকার জুনাইদ, তারিকুল ইসলাম তারিক, আনন্দসহ ছাত্রলীগের নো-কর্মীরা উপস্থিত ছিলেন।


