× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬২টি দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৮ মার্চ, ২০২০
১৬২টি দেশে করোনা

১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ৫২৯ জন।  যার প্রাদুর্ভাবে আতঙ্কিত  গোটা বিশ্বের মানুষ।

আক্রান্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৫০ জনের বেশি। ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ‘অদৃশ্য শত্রু’ করোনার হাত থেকে বাঁচতে দেশে দেশে জরুরি অবস্থা, এমনকি কোথাও কোথাও কার্ফ্যু জারি করা হয়েছে। বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে এবং স্বেচ্ছা অন্তরীণ হচ্ছে। করোনা আক্রান্ত বেশ কিছু শহর ও এলাকা কোয়ারেন্টিন করা হয়েছে।

বাতিল করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। দক্ষিণ-পূর্ব এশিয়ায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট রাজ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। সব দেশকে ‘সন্দেহভাজনদের পরীক্ষা’ করতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বিবিসি, রয়টার্স, এনডিটিভি, আনন্দবাজার, এপি, সিএনএন ও আল জাজিরার।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী- বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট সাত হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৯৭৬।

চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ৮৮১ জন। উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এর মধ্যে তিন হাজার ২২৬ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৬৮৮ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০।


এ ক্যটাগরির আরো খবর..