বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাফিউল করিম নাফা। সমাজ কল্যান বিষয়ক সম্পাদক থেকে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাফিউল করিম নাফাকে। ১৯ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অন্য আরও আটজন সাংগঠনিক সম্পাদক হলেন- আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান ইরান, মোহম্মদ শাজালাল মুকুল, নুরুল ইসলাম রাজা, মেহেদী হাসান মোল্লা ও আবিদ আল হাসান।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন নাফিউল করিম নাফা।
স্বেচ্ছাসেবক লীগের নতুন এই সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সমিতি. ঢাকা’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নীলফামারী জেলার কৃতি সন্তান নাফা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক হয়েছেন।
গত ১৬ নভেম্বর সংগঠনটির তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিল শেষে নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং একেএম আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটির অন্য পদগুলো পরে ঘোষণা করা হবে বলে এসময় তিনি জানিয়েছিলেন।
নাফিউল করিম নাফা বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সদস্য মনোনীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাই, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ দাদা ও সংগ্রামী সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু ভাই এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন।
সদ্য নির্বাচিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা বলেন, আমি যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগের সুনাম অক্ষুন্ন রেখে রাজনীতির মাধ্যমে স্থানীয় মানুষের সেবা করে যাব। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।

