সুন্দরবন রক্ষা করে রামপাল প্রকল্প চলবে

বিশেষ প্রতিবেদকঃ  সুন্দরবনের যাতে ক্ষতি না হয় আমরা সে বিষয়ে সতর্ক আছি। সুন্দরবন রক্ষা করে রামপাল প্রকল্প চলমান থাকবে।  ইউনেসকো যেমন সচেতন, আমরাও তেমন সতর্ক রয়েছি। বললেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ইলাহী চৌধুরী।

আজ সোমবার বিদ্যুৎ ভবনে মন্ত্রণালয়ের এক জরুরি সভা শেষে তিনি এসব কথা বলেন।

তৌফিক ইলাহী বলেন, বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম চালানোর সুবিধার্থে প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হবে। সে সঙ্গে ইউনেসকোর পরামর্শ অনুযায়ী স্ট্রাটেজিক্যাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টও চলবে।

তিনি আরো বলেন, ইউনেসকো বলেছিল পরিবেশ সমীক্ষা না করে বড় প্রকল্প না করতে। খসড়া প্রতিবেদনে রামপাল বন্ধ থাকার কথা ছিল। কিন্তু এখন তারা জানিয়েছে এটা বলবে।

তৌফিক ইলাহী বলেন, সুন্দরবনের কোনা ক্ষতি হোক, তা আমরাও চাই না। হেরিটেজ কমিটি বাংলাদেশকে এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করতে বলেছে। আগামী দুই বছরের মধ্যে এই রিপোর্ট তৈরি করা হবে। পাশাপাশি আগামী ২০১৮ সালের মধ্যেই আমরা ওই কমিটিকে অগ্রগতি প্রতিবেদন দেবো।

এর আগে গেলো ২ জুলাই ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগদান শেষে ৬ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ইউনেসকো রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে তাদের আপত্তি তুলে নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।