× Banner
সর্বশেষ
বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্টাফ রিপোর্টার বেনাপোল

সীমান্ত থেকে বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
কসমেটিক্স আটক

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স  সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ১৫ এপ্রিল সারাদিন পৃথক অভিযানে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া বিওপি এবং আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৪০,৯০০/-(পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শত) টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মর্কতা।


এ ক্যটাগরির আরো খবর..