সিলেটে মা-ছেলের মরদেহ উদ্ধার ৫ বছরের এক শিশুকে জীবিত

বিশেষ প্রতিবেদকঃ সিলেটের মিরাবাজারের খাঁরপাড়ার একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা- নগরীর বারুতখানা এলাকার হেলাল আহমদের স্ত্রী রোকেয়া বেগম ও তার ছেলে ছেলে রবিউল ইসলাম রূপম।এসময় ওই বাসা থেকে ৫ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুপুরে মিতালী আবাসিক এলাকার তিন তলা ভবনের নীচ তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার হয়।

 আর জীবিত উদ্ধার করা হয়েছে রোকেয়ার ৫ বছরের মেয়ে রাইসাকে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রোকেয়ার ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে বাসায় গিয়ে তার সাড়া না পেয়ে বাসার মালিক সালমান হোসেনকে খবর দেন স্বজনরা। পরে বিকল্প চাবি দিয়ে ঘরে গিয়ে রোকেয়া ও রূপমের মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। কয়েকজন এ হত্যাকান্ডে অংশ নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।