আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সালথা উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হত দরিদ্র পরিবারের মধ্যে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী।
চৌধুরী সাব্বির আলী, বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, সালথার দানবীর মরহুম চৌধুরী ইউনুস আলীর বড় ছেলে।
মরহুম চৌধুরী ইউনুস আলীর পরিবারের পক্ষ থেকে সোমবার রাত ৯ টার সময় সালথা উপজেলা সদর এলাকায় রাতের অন্ধকারে অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আলু, লবনসহ খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন চৌধুরী সাব্বির আলী। এই সময় চৌধুরী সাব্বির আলীর সঙ্গে তার আম্মা শিরিনমহল চৌধুরী ছিলেন।
সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, আমার বাবা মরহুম চৌধুরী ইউনুস আলী সালথার জন্য কি করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হত দরিদ্র অসহায় প্রায় ৫০০ পরিবারের মধ্যে সাহায্য ও সহযোগিতা করবো। গত কয়েক দিন যাবত আমরা খাদ্য সামগ্রী বিতরন করছি আরও করবো। করোনা ভাইরাস মোকাবেলায় মরহুম চৌধুরী ইউনুস আলীর পরিবারের পক্ষ থেকে এই সাহায্য সহযোগিতা অব্যহত থাকবে।
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। আমার বাবা মরহুম চৌধুরী ইউনুস আলী ও আমার পরিবারের সদস্যদের জন্য সবাই দোয়া করবেন।
খাদ্য সামগ্রী পাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কর্মহীন হয়ে তারা খুবই অসহায় হয়ে পড়েছিলো, চৌধুরী সাব্বির আলী মানবতার দূত, তার জন্য ও তার পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করি।




