অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি। মহামারী করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে এখন থেকে বগুড়ার নন্দীগ্রামে খোলা মাঠে বসবে সাপ্তাহিক হাট-বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিত করনে উপজেলা প্রশাসন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে। করোনা ভাইরাসের প্রভাবে যখন বিশ্বের প্রভাবশালী দেশগুলো দিশেহারা, লাখ লাখ মানুষ আক্রান্ত, বিশ্বজুড়ে চলছে লকডাউন।
বাংলাদেশের ২২ টি জেলাতে ঘোষণা করা হয়েছে লকডাউন এবং অনেক জেলা,উপজেলাতে চলছে অঘোষিত লকডাউন। কিছু কিছু এলাকাতে চলছে স্বেচ্ছা-লকডাউন। প্রশাসন যখন মানুষকে ঘরে রাখতে নিয়েছে কঠোর পদক্ষেপ। তখনও শহর কিংবা মফস্বল, এমনকি পল্লীতেও মানছেনা প্রশাসনের ঘরে থাকার নির্দেশ।
উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। তখন সামাজিক দূরত্ব ও করোনা সংক্রামন ঠেকাতে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে খোল মাঠে হাট বসানোর। সামাজিক দূরত্ব বজায় রেখে, দাগ কেটে বসানো হবে এ হাট-বাজর। এতে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে বলে মনে করেন সাধারন মানুষ।
আজ (১৩ ই এপ্রিল) নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও নন্দীগ্রাম থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বসবে সাপ্তাহিক হাট-বাজার। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাঠে দাগ কেটে প্রতি দোকান বসানোর নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হয়।
এই সময় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ।



