× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার দৃঢ় প্রত্যয় তথ্যমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

অতীতে যেমন সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ ২০৪১ সাল নাগাদ সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। অর্থাৎ বাঙালি জাতির সমস্ত অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

সম্প্রচারমন্ত্রী বলেন, স্বাধীনতার পর আরও একটি বড় অর্জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বিশ্ববেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস প্রকৃতপক্ষে বাঙালি জাতিরই ইতিহাস। বাঙালি জাতির সমস্ত অর্জনের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে আস্ফালন করে এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি এখনো জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করে এবং তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, স্বাধীনতার বিরুদ্ধে তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে পরাস্ত করে আমরা বাংলাদেশকে উন্নতি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..