× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সন্তুষ্ট নন মাশরাফি

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: যেভাবে জেতা উচিত ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সেভাবে জিততে না পারায় সন্তুষ্ট নন মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই সতীর্থদের থেকে আরো ভালো পারফরম্যান্স আশা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি দলের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘আমাদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক ছিল না। ব্যাটিংয়ে কথাই যদি বলি, শুরুতেই ওরকম রান আউট, মাঝে মুশফিক ও সাব্বির অনর্থক আউট না হলেও পারত। ওগুলো না হলে ১৭-১৮ ওভারেই খেলা শেষ হয়ে যেত। বোলিংয়ের শুরুটা আরো ভালো হতে পারত। বড় ম্যাচে ভালো করতে হলে বোলিংয়ের শুরুতে ভালো করার বিকল্প নেই। সব মিলিয়ে পারফরম্যান্স একটু স্ক্র্যাচি ছিল।’

নিজেদের পারফরম্যান্সে শতভাগ সন্তুষ্ট না হলেও ভালো দিকগুলো বলতে ভুলে যাননি মাশরাফি। এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘আগে দেখা যেত এরকম ম্যাচের শেষ দিকে উইকেট হারালে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলতাম। আজ সেটা হয়নি। সাকিব নিজে দায়িত্ব নিয়ে ম্যাচটি শেষ করেছে। সাব্বির তিনে নেমে দারুণ ব্যাটিং করেছে। মুশফিকুরের কন্ট্রিবিউশনটা গুরুত্বপূর্ণ ছিল। সোহান যতটুকু খেলেছে ভালো করেছে। আল-আমিন ও মুস্তাফিজ শেষদিকে ভালো বোলিং করেছে। সব মিলিয়ে আরেকটু ভালো হলে ভালো হত।’

মাশরাফি দলের জয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও ১৬৪ রান তাড়া করে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। স্বাভাবিকভাবে এ জয় বাংলাদশকে অনুপ্রাণিত করবে। পরবর্তী তিন ম্যাচে ভালো করার আত্মবিশ্বাস জোগাবে।।


এ ক্যটাগরির আরো খবর..