শ্রীমঙ্গলের এহসান মার্কেটে সাংবাদিকের দোকানে চুরি

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: আবারও বৃদ্ধি পেয়েছে চুরি ডাকাতি শ্রীমঙ্গলে। এবার বাংলাদেশ প্রতিক্ষণ সংবাদ পত্রের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক অজয় কুমার সিং এর মৌলভীবাজারে রোডের এহসান মার্কেটের “জনপ্রিয় এন্টারপ্রাইজ” নামক পাইকারি দোকানে  বুধবার ভোরে কোন এক সময়ে চুরি সংঘটিত হয়েছে। দোকানের সাঁটার ভেঙ্গে ১ লক্ষাধিক নগত অর্থ ও প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকানের মালিক সাংবাদিক অজয় কুমার সিং জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের সাঁটার ভাঙ্গা ও ভিতরে মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলাপ কালে দোকান মালিক সাংবাদিক অজয় কুমার সিং জানান, রাতে তারা দোকান লাগিয়ে বাসায় চলে যান। সকালে মার্কেট থেকে খবর পেয়ে দোকানে এসে সাঁটার ভাঙ্গা দেখেন। সাথে সাথে শ্রীমঙ্গল থানায় খরব দিলে এসআই মো: আনোয়ার সঙ্গীয় র্ফোস সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপরদিকে ঘটনা জানার পর সকাল ১০ টায় শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিক্ষনের সম্পাদক মোঃ আলতাফ খাঁন,আমার সিলেটের সাব-এডিটর ও সহ-সভাপতি মনসুর আহমেদ,জরব আলী রানা,কাজল শীল ও অন্যান্য সাংবাদিক বৃন্দ দোকান পরিদর্শন করেন এবং  সাংবাদিক অজয় কুমার সিং কে ধৈর্য ধারন করে অবস্থার মোকাবেলা করার পরামর্শ দেন।

ওই সময়  মোঃ আলতাফ খাঁন তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন পরে আনিসুল ইসলাম আশরাফী বলেন,স্থানীয় প্রশাসনের উচিৎ আশ পাশে থাকা সিকিউরিটি ক্যামেরা গুলো পর্যালোচনা করা,তাহলে অপরাধীদের সনাক্ত করা সম্ভব হতে পারে।শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত এ ঘটনায়  শ্রীমঙ্গল থানায় কোন মামলা করা হয়নি।

উল্লেখ্য-গতকাল সোমবারে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে পশ্চিম ভাড়াউড়ার আমজদ আলী রোড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেনের বাসায় দূর্দশ ডাকাতি সংঘটিত হয়।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ও আদিবা সুজের মালিক আক্তার হোসেনের বাসায় ৭জনের সঙ্গবদ্ধ ডাকাত চক্র দেড় ঘন্টা ব্যপি তান্ডবলীলা চালায়। পরিবারের সবাইকে জিম্মী করে প্রায় ৫ লক্ষাধিক টাকার নগত অর্থসহ মালামাল লুট করে নিয়ে যায়।  সচেতন মহলের ধারণা ওই সমস্থ অপরাধীদেরকে কিছু লেবাছ ধারীরা লালন পালন করছে ফলে চুরি,ডাকাতি,মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছে ওরা কিন্তু চিহ্নিত করা সম্ভব হচ্ছেনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।