শ্যামনগর রমজাননগর শেখ বাড়ীর সামনে, ওয়াবদায় ভয়াবহ ফাটল

হুসাইন আহমেদ:শ্যামনগর রমজাননগর শেখ বাড়ীর সামনে, ওয়াবদায় ভয়াবহ ফাটল। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগরের শেখ বাড়ীর জামে মসজিদের সামনে ওয়াবদায় ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়০৬ নং রমজাননগর ইউনিয়নে বাংলাদেশ কোষ্ট গার্ড সংলগ্ন শেখ বাড়ী জামে মসজিদের সামনে ওয়াবদায় মারাত্বক ভয়াবহ ফাটল দেখা দিয়েছে যা যেকোন মুহুর্তে অত্র জনবহুল ইউনিয়নটি প্লাবিত হয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বহু ফসলাদি জমির ক্ষতি সাধন হবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এছো মোঃ মাসুদ রানার সাথে কথা বললে তিনি বলেন সাতক্ষীরা চার আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সাহেব যদি আমাদের কাজে একটু সাহায্য করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি বস্তা ভর্তি মাটি দিয়ে ফাটলটি আপাতত রক্ষা করতে সক্ষম হবো।

এদিকে ভয়াবহ ফাটলের আকৃতিটি এলাকার মানুষের মাঝে ভয়ের কারন হয়ে দাড়িয়েছে।অত্র ইউনিয়নের ভয়াবহ ফাটলটি সংস্কারের জন্য সাতক্ষীরা চার আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সহ সকল উদ্ধর্তন কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করছে এলাকার সাধারন মানুষেরা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।