শুধু আওয়ামী লীগই নয়, বিশ্বের বহু দেশ তারেককে নিয়ে শঙ্কিত: নৌমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাসী তাই আমেরিকা তাকে ভিসা দেয়নি। শুধু আওয়ামী লীগই নয়, বিশ্বের বহু দেশ তাকে নিয়ে শঙ্কিত। আমেরিকা তারেক রহমানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে লন্ডন দূতাবাসকে বলেছে তিনি একজন বিপজ্জনক ব্যক্তি।। বলেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। শনিবার সকালে মেহেরপুর জেলা শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, পৃথিবীতে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ মানুষের শান্তি ভঙ্গ করে তার মধ্যে তারেক রহমান একজন। আমরা চেষ্টা করছি তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে। বিশ্বের প্রত্যেকটি গণতান্ত্রিক দেশই এমন মানুষকে ফিরিয়ে দেয়। আমরা আশা করছি তাকেও ফিরিয়ে দেবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, তাকে যখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল তখন কি আপনারা তার চলন দেখেছিলেন? তাকে দেখে মনে হয়েছিল তিনি অসুস্থ? উনি যেমন সুস্থ ছিলেন এখনো সুস্থ আছেন। তার চিকিৎসার সবধরনের ব্যবস্থা সরকার করছে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মেহেরপুর জেলায় স্থলবন্দর স্থাপনের বিষয়ে তিনি আরও বলেন, এখনো সার্ভে পর্যায় রয়েছে। আমরা এখনো কিছু পজিটিভ পাইনি। এখানকার ব্যবসা বাণিজ্য, যোগাযোগসহ সার্বিক বিষয় বিবেচনা করেই অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই আমরা এখানে বন্দর স্থাপন করবো।

আজ দুপুরে হেলিকপ্টারযোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান গালাম রসুলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।