× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

শার্শায় মাদ্রাসা শিক্ষকের বাড়ির খাটের নীচের থেকে কিশোরের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃশার্শা গোগা থেকে শাহপরান (১১) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার গোগা গাজি পাড়া হাফিজিয়া মাদ্রাসার ওস্তাদ হাফিজুরেরর বাড়ির ঘরের খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ। ঘটনাস্থল এ এসপি জুয়েল ইমরান ও শার্শা থানার ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান পরিদর্শন করেছেন।
উদ্ধারকৃত লাশ কিশোর  শাহপরান বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে  জানা যায়, হাফেজ হাফিজুর রহমান প্রায় এভাবে  ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদের নিয়ে আসতে দেখা যেতো। এই ছেলেটিকে নিয়ে হাফেজ হাফিজুর কয়েকদিন আগে নিজ বাড়িতে বেড়াতে আসে। তার কয়েক দিন পর হাফিজুর রহমান আবার তার কর্মস্থলে ফিরে যায়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে মহিলা মেম্বার ফোন দিয়ে বলে, হাফিজুরের বাড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে এবং তার খাটের নিচে একটি মৃত ব্যক্তির হাত দেখা যাচ্ছে। তারপর আমি পুলিশের কাছে ফোন দিয়ে তাদের কে অবগত করি।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এম মসিউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখানে চেয়ারম্যানের ফোন পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসি, এখন পর্যন্ত যা জানতে পেরেছি, এই কিশোরের নাম শাহ পরান, বাড়ি শার্শা কাগজপুকুর ।তার পরিবারের অভিযোগ পরান হাফিজুরের সাথে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, এই ঘটনাটি কি ভাবে ঘটছে তা নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।
উল্লেখ্য হাফিজুর রহমান বেনাপোল কাগজপুকুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..