শার্শায় আইন শৃঙ্খলা চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম এস আর মিরাজ,যশোর: যশোরের শার্শা উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাব, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ: রব, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলীসহ বিজিবি কর্মকর্তাগণ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।