যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ঘটনার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুলের ছেলে নূর মোহাম্মাদ বাবু (২১)।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটার সময় পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা শার্শা থানাধীন শার্শা এলাকায় হতে শার্শা থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ১১ আগস্ট, ২০২৬; ধারা- ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর এজাহারনামীয় আসামী নূর মোহাম্মাদ বাবুকে আটক করে। এবং তার দেওয়া তথ্য মতে সেখান থেকে বর্ণিত মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,তৎপ্রেক্ষিতে মামলার আনুসঙ্গিক কাযক্রমসহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।



