আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ এর উদ্দেগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক স্মরণ সভা, হত্যাকারীদের প্রতি নিন্দা জ্ঞাপন ও শোক র্যালীর আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ (ভি এইচ পি) এর সাধারন সম্পাদক শ্রী কপিল কৃষ্ণ মন্ডল, আলোচক হিসবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক দেবব্রত নাথ, সুবির কান্তি সাহা, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লায়ন স্বপন কুমার বিশ্বাস, অধ্যাপক রূপক নাথ, সঞ্জয় দে, পুলক চৌধুরী, গোপাল দাশ টিপু সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ। বক্তারা বলেন, আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। সেই সময় পাকিস্থানি বাহিনী ও তাদের দোসর- রাজাকার, আলবদর, আলসামস, বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যা চালায় পাকিস্থানী হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক,সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগন এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশুন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়।
বাঙালী বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার এই নীল নকশা প্রনয়ন করে পাকিস্থানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। জেনারেল নিয়াজী ও জামসেদ পরিকল্পনায় জড়িত ছিলেন। পাকিস্থান সরকারের পক্ষ থেকে কোনরকম তদন্ত না হওয়ায় এহেন ঘৃণ্য কৃতকর্মের জন্য তাদের কোন শাস্তি তো হয়ই নি বরং ফরমান আলী দ্রুত পদন্নতি পেয়ে জেনারেল পরিণত হন। পাকিস্থান এখনো নির্লজ্জভাবে এই মানবতাবিরোধী অপরাধের দায় অস্বীকার করে চলেছে। শহিদ বুদ্দিজীবী হত্যার মধ্য দিয়ে সারা বিশ্বের সামনে সুস্পষ্ট হয়েছিল পাকিস্থান একটি জঘন্য রাষ্ট্র। এই ঘৃন্য তৎপরতায় মৃত্যুবরনকারী বুদ্ধিজীবীদের আজ পর্যন্ত গননা করা যায় নাই ।
১৯৭২ সালে প্রকাশিত বাংলাদেশ শীর্ষক গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় এদের মধ্যে ৯৯১ জন ছিলেন শিক্ষাবিদ, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, এবং ১৬ জন সাহিত্যিক, শিল্পি ও প্রকৌশলী। বুদ্ধিজীবী নিধনের এ তালিকায় ঢাকা বিভাগে ২০২জন শিক্ষক ও ১০ জন আইনজীবীকে হত্যা করা হয়। চট্টগ্রাম বিভাগে ২২৪ জন শিক্ষক ও ১০ জন আইনজীবীকে হত্যা করা হয়। খুলনা বিভাগে ২৮০ জন শিক্ষক ও ০৬ জন আইনজীবীকে হত্যা করা হয়। রাজশাহী বিভাগে ২৬২ জন শিক্ষক ও ১৫ জন আইনজীবীকে হত্যা করা হয়। তবে এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম ছিলনা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতি আজ স্মরন করবে একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবারের বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ গ্রহণ করতে হবে, যেন আমরা একটি দূর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শোষনমুক্ত সমাজ এবং উন্নত দেশ গড়তে পারি। শহীদদের এই দেশকে গড়ে তোলার জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
এই ছাড়া বিশ^ হিন্দু পরিষদ দাবী জানান যে, এই জঘন্যতম হত্যাকান্ডের জন্য বাংলাদেশের জনগণ তথা সমগ্র বিশ্ববাশীর কাছে পাকিস্থান সরকারকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞের জন্য বাংলাদেশে অবস্থিত পাকিস্থান দুতাবাস নিষিদ্ধ করা সহ সকল পাকিস্থানি পন্য বর্জন করার জোর দাবি জানায়।


