শরীয়তপুর জেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের সুনাম নষ্টের চেষ্টার পায়তারা!

শরীয়তপুর প্রতিনিধি :  বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন শরীয়তপুর জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের গৈড্যা এলাকার ঐতিহ্যবাহী সরদার পরিবারের কৃতিসন্তান দেলোয়ার হোসেনের সুনাম নষ্টের চেষ্টার পায়তারার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তিনি সচেতন মহল সহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ভূক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ ইলেকট্রিশিয়ান হিসেবে সুনাম ও সততার সাথে বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। কিন্তু সম্প্রতি একটি কুচক্রীমহল আমার কাজের সুনাম ও সততাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় তারা নানান মাধ্যমে আমার বিরুদ্ধে অপ্রচার চালিয়ে সুনাম নষ্টের পায়তারা করছে। কিন্তু আমার আশা ও বিশ^াস তারা সফল হবে না। কারণ আমার এই কাজের (ইলেকট্রিক) প্রতি সততা, সফলতা, ত্যাগ, পূর্ণ আস্থা ও বিশ^াস আছে। এই কাজের মাধ্যমে আমি এলাকার মানুষের অনেক সেবা করেছি। কিছু কুচক্রীমহল ছাড়া অনেকেই আমার পক্ষে আছেন।

এছাড়া আমি ইলেকট্রিশিয়ানদের নায্য অধিকার আদায়ে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম, বর্তমান আছি ও ভবিষ্যতে থাকবো। তাই আমি আমার কাজের মূল্যায়ন পাবো বলে আমার ব্যাপক আশা ও বিশ^াস। আর আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। যথাসাধ্যমত মানুষের সেবাও করে যাচ্ছি। আর ইলেকট্রিশিয়ানদের যে কোন প্রয়োজনে আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মকান্ডের জন্য সর্বদা প্রস্তুত আছি। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

অন্যদিকে স্থানীয়রা বলেন, শরীয়তপুর জেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সুনাম ও সততার সাথে মানুষের জন্য কাজ করে চলছেন। তিনি মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেছে। আমরা অতীতে তাঁর সঙ্গে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।