× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ডেস্ক

লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
রাজস্ব বোর্ডে সংস্কারে পরামর্শক কমিটি

গত জুলাই থেকে কোটা আন্দোলন ঘিরে উত্তাল হতে থাকে দেশের পরিস্থিতি। একসময় এটি রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে,যা শেষ হয় আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে। ওইসময়ে ব্যাহত হয় ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ড। এরই প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে বড় ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকার বেশি।

এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯৬ হাজার ৫০০ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৭০ হাজার ৯০৩ কোটি টাকা। রাজস্ব আদায় কমেছে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসের চেয়েও চলতি অর্থবছরের একই সময়ে ৪ হাজার ৫৮৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৪৮৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২৫ হাজার ৫৬৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২০ হাজার ২৬৯ কোটি টাকা। জুলাইয়ে রাজস্ব আদায় কমেছে ৫ হাজার ৩০০ কোটি টাকা।

 পরের মাস আগস্টেও একই অবস্থা দেখা গেছে। ওই মাসে ৩১ হাজার ৬০৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২১ হাজার ৬২৯ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

আর সবশেষ গত সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৯ হাজার ৩২৪ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ২ কোটি টাকা। রাজস্ব আদায় কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি।


এ ক্যটাগরির আরো খবর..