নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে ভেটো দেবে না চীন

দি নিউজ ডেস্কঃ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে ভেটো দেবে না চীন। বাংলাদেশ ও মিয়ানমার উভয়ে চীনের বন্ধু। আশা করি, শুধু মুখের কথা নয়, সত্যিকার অগ্রগতি হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে তৃতীয় বন্ধু তা নিরসনে সহায়তা করে। চীন ঠিক এই কাজটি করছে। বাংলাদেশ ও মিয়ানমার উভয়ে চীনের বন্ধু। আশা করি, শুধু মুখের কথা নয়, সত্যিকার অগ্রগতি হবে। মিয়ানমারে গণহত্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে কাজ করছে আইসিজে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস)। এটা তাই আইসিজের ওপর ছেড়ে দেয়া উচিত হবে। তার প্রতি সম্মান জানাতে হবে। ফলে এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।