সুজন চক্রবর্তী, কক্সবাজার: রামু উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ নিয়ে রামু উপজেলা বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, স্বর্গে যেমন প্রতিনিধিত্ব করেছেন সবাই ক অসুরদের বিনাশ করে স্বর্গের শান্তি ফিরিয়ে এনেছেন, আদ্যাশক্তি মহাশক্তি হিসাবে দুর্গতিনাশিনী দুর্গাদেবী চলনে স্বর্গ মর্তলোকে অকাল বোধন পূজা করে থাকেন সবাই।
তিনি যেমন অশুভ শক্তির বিনাশ করে, তেমন আনন্দের সাথে বাবার বাড়ি আসেন সাথে তখন ছেলে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী মহাদেব কে সহ অন্যান্যদের নিয়ে বাপের বাড়িতে সবাইকে নিয়ে আসেন।
তেমনি আমি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আপনারা যেমন আমাকে নির্বাচিত করেছেন তেমনি আমিও ,,, অশুভ শক্তির বিনাশ করি থাকি, আপনাদের জন্য।
তাই আজ কক্সবাজার জেলায় একটি সম্প্রীতি উপজেলা রামু এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একাকার হই থাকেন সুখে দুঃখে। তাই আমার সাথে পার্থসারথি হিসেবে আনন্দে শামিল হওয়ার জন্য পূজা উদযাপন বিভিন্ন নেতাদের নিয়ে এসেছি। তাই সবাইকে দূরত্ব বজায় রেখে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার, এবং আনন্দ করা এবং দেশের সম্প্রীতি রক্ষার্থে প্রার্থনার মাধ্যমে দেশের দুর্যোগ মহামারী থেকে মুক্ত করুক।
পরিদর্শনে সাথে ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান সালাহউদ্দিন , পূজা উদযাপন পরিষদ রামু উপজেলা আহব্বায়ক , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক বাবু নিতিশ বড়ুয়া।
কক্সবাজার জেলা হিন্দু যুব পরিষদের সভাপতি সুমন চক্রবর্তী পাইলট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রামু উপজেলা সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী
হিন্দু মহাজোট রামু উপজেলা সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা যুবলীগ নেতা আব্দুল্লাহ বিদ্যুৎ,তেমুহনী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিঠুন কান্তি দত্ত , ইউনুছ, নাছির, ছাএ নেতা, ইমরান, সহ আরো অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি ব্যক্তিগত তহবিল থেকে পূজামন্ডপের সভাপতি/সম্পাদকের হাতে নগদ অর্থের সহায়তা প্রদান করেন।



