রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।