× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রংপুর সিটি কর্পোরেশনের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর বিভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫২ লক্ষ  টাকা ব্যয়ে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)’র  ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের  ৩২ নং ওয়ার্ডের বড় রংপুর এলাকায় তামপাট ইউনিয়ন হতে সরেয়ারতল বাজার পর্যন্ত ১টি  রাস্তা পাকাকরন কাজের  উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু । এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবুল কাশেম সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নামুন নাহার নাজমা, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, উপজেলা প্রকৌশলী শফিউর রহমান, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু,  প্রমুখ। এর আগে রসিক অডিটরিয়ামে  মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে  এক প্রস্তুতিমূলক  সভা রসিক মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয় ।


এ ক্যটাগরির আরো খবর..