প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন। গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে শেষে নিউইয়র্ক সফর করে প্রধানমন্ত্রী দেশে ফেরেন।তার একদিন পরই ভারত সফরে যান তিস্তা ও রোহিঙ্গা সংকট মোকাবেলার উদ্দশ্যে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ অংশ নিতে ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দু’দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি করে দেশে ফেরেন তিনি।
এ সকল সফর ও এচিভমেন্ট এর কথা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানা যায়। তবে আশা করা যাচ্ছে এ সকল সফরের সুফল মিলবে। কারণ বাংলাদেশ সহ প্রায় সকল দেশে সবার মুখে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। তার সফলতার জয় গান।



