× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

যশোরে ব্যবসায়িক দায়দেনার কারণে খুন কাঠ ব্যবসায়ী মোস্তফা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
ব্যবসায়িক দায়দেনার কারণে খুন

যশোর প্রতিনিধি: ব্যবসায়িক দায়দেনা ও একচ্ছত্র ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে খুন করা হয়  গোলাম মোস্তফাকে (৫৫)। হত্যাকান্ডে অংশ নেয়া দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর ৩টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও শাখারীগাতি গ্রামের মাজেদ মোল্লার ছেলে সহিদুল ইসলামকে (৩৭)।
পুলিশ সুপার বলেন, গত ২৫ অক্টোবর সকালে যশোর সদরের চুড়ামনকাটি ঘোনা রোড এলাকায়  ভৈরব নদ থেকে মোস্তফার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৬ অক্টোবর নিহতের স্ত্রী সালমা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর গতকাল (২৮ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশের ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চুড়ামনকাটি  থেকে কাঠ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেন। এরপর তার দেওয়া তথ্যমতে, যশোর শহরের মুড়লি মোড় থেকে তার সহযোগী সহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, কাঠ ব্যবসায়ী গোলাম মোস্তফার কাছ থেকে ব্যবসায়িক কারণে প্রায় আড়াই লাখ টাকা সুদে ঋণ নেন অপর ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন। ঋণ গ্রহণের পর প্রায় ১০ লাখ টাকা দেওয়ার পরেও টাকা পরিশোধ হয়নি বলে দাবি গোলাম মোস্তফার। আরও টাকা পাবে মর্মে আব্দুল্লাহকে বহুবার অপমানও করেছেন। সেকারণে ক্ষুব্ধ হন আব্দুল্লাহ এবং গোলাম মোস্তফাকে খুন করার পরিকল্পনা করেন। ওই পরিকল্পনার অংশ হিসেবে তিনি তার বন্ধু পরিবহন শ্রমিক সহিদুল ইসলামকে ম্যানেজ করেন।
ঘটনার দিন আব্দুল্লাহ আল মামুন মোবাইলফোনে গোলাম মোস্তফাকে জানান, বড় একজন কাঠ ব্যবসায়ী এসেছেন। তার সঙ্গে যেন সন্ধ্যায় দেখা করেন। এরপর সন্ধ্যায় তারা তিনজন একটি মোটরসাইকেলে করে চৌগাছার সলুয়া বাজারে যান। সেখান থেকে ফেনসিডিল সেবনের পরে  ফের মোটরসাইকেলে ঘোনা এলাকায় যান এবং সেখানে গাঁজা সেবন করেন। একপর্যায়ে আব্দুল্লাহ আল মামুন তার সহযোগী সহিদুল ইসলামের সহাতায় ছুরি দিয়ে গোলাম মোস্তফার গলায় পোচ দেন। মৃত্যু নিশ্চিত হলে তাকে বুড়িভৈরবে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে তারা চলে যায়।
পুলিশ সুপার আরো বলেন, আসামি গ্রেফতার ছাড়াও গোলাম মোস্তফার ব্যবহৃত মোবাইলফোন  সেটসহ তিনটি ফোন, হত্যাকাজে ব্যবহৃত বার্মিজ চাকু ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সালাহউদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..