যশোর নড়াইল মহা সড়ক নীলগজ্ঞ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মু্ল্যের ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাদিকুর রহমান সুমন (৩৩)।
বুধবার ( ২২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ছয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ অভিযান টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১টি মোবাইল এবং নগদ ৫,২৮৫/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৪৬,২৮,০৮৫/- টাকা ও ১টি মোবাইল এর মূল্য ৩০,০০০/- টাকা এবং নগদ ৫,২৮৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪৬,৬৩,৩৭০/- (ছেচল্লিশ লক্ষ তেষট্টি হাজার তিনশত সত্তর) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..