ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন

মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বচন সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১১টায় পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বচন প্রত্যক্ষ ভোটে ব্যালটের মাধ্যামে নির্বাচিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১১জন এর মধ্যে ভোট হয়েছে ১০জনের। অনুপস্থিত ১ জন। তার মধ্যে ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন মোল্যা। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ মুজিবর রহমান তিনি পেয়েছেন ৪ ভোট।

উক্ত নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোছাঃ নাছিমা আক্তার সংগে ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সহ-সভাপতি পদে কোন প্রতিদন্দী না থাকায় মোঃ লিটন মিয়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ভোট কেন্দ্রে কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি হয়নাই। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।