× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মৌলভীবাজারে বজ্রাঘাতে প্রাণ গেল ২ বোনের

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর পতনউষার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)।

জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল সাদিয়া ও মুন্নী। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার মারা যায়। মুন্নী আক্তারকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। তারা দুজনই পতনঊষার মহিলা মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর বলেন, সকালে দিনমজুর জুনেদ মিয়ার তিন সন্তান খেলাধুলা করছিল। বজ্রপাতে ছোট ২ সন্তান প্রাণ হারিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকারের পক্ষ থেকে নিহত ২ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এদিকে দুই সন্তানকে হারিয়ে জুনেদ মিয়ার পরিবারে চলছে শোকের মাতম।


এ ক্যটাগরির আরো খবর..