মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: কিছু স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয়না, এমন কিছু মানবপ্রেমী আছেন যারাএ কটি স্বপ্ন দেখে বাস্তবনা করা পর্যন্ত তাদের ঘুমনাই।মানবতার দেয়ালে আপনার অপ্রয়োজনীয় জিনিস সেচ্ছায় রেখে যেতে পারবেন এবং প্রয়োজনে নিয়ে যেতে পারবেন যেকোন কিছু।গুণীজনরা বলেন-সৎকাজে শত বাধা, হ্যা, অনেক বাধাবিপত্তি পেড়িয়ে মৌলভীবাজার এর “মানবতা প্রেমী’রাশহরে ২ টি মানবতার দেয়াল স্থাপন করে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটাতে এগিয়ে এসেছে।এমন মানবতার দেয়াল প্রতিটি ওয়ার্ডে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দেশের কিছু মানব প্রেমীরা।
প্রধান উদ্যোগতা জুবায়ের আলীআহমদ বলেন, মূল্যবানসময় আর টাকা খরচ করে যখন অন্তত একজন মানুষের মুখে হাসি ফুটাতে সফল হই তখনই আমরা আমাদের সব কষ্ট এমনিতেই ভুলে যাই। আর যেদিন ভালএকটি কাজ করি সে রাতে ভাল ঘুম হয়। তরুন বয়সি এসকল মানবপ্রেমীর উদ্যোগের মূলকারণ হচ্ছে অসহায় মানুষরা যেন অন্য সাধারণ মানুষদের মতো বাঁচতে পারে। ১নং মানবতার দেয়াল মৌলভীবাজার এর বরকাপন এলাকায় উদ্বোধন করা হয়।মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বার বার নির্বাচিত পৌরকাউন্সিলর মাসুদ আহমেদ ফিতা কেটে এর আনুষ্ঠানিকউদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মানবতা প্রেমী গ্রুপের মেম্বার সুমন প্রিন্স,তানিয়া ভূঁইয়া,শাহজাহান আহমদ সাজু, নাদিয়ামাহমুদ,তাহমিদ আহমেদ,পলাশ আহমেদ, সায়েক আহমেদ, আনোয়ার মিয়াপ্রমুখ।




