মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৯-১৬)ঃ মেহেরপুর ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও মেহেরপুর পৌর নির্বাচন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের কাথুলী বাসস্টান্ডে অনুষ্ঠিত ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভায় যুবলীগ নেতা নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মালেক হোসেন মোহন, মাহবুব হোসেন ডালিম, মিজানুর রহমান জনি, যুবলীগ নেতা রোকন খান,শাহাজান আলী, শরাফউদ্দিন, সোহেল হোসেন প্রমুখ



