মেহেরপুরে স্টাফ রিভিউ সভা

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-০২-১৭) মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্টাফ রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার (ভ’মি) শুভ্রা দাস প্রমুখ। পরে জেলা প্রশাসনের কর্যালয়ে একাগ্রতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের কার্যালয়ের সংস্থাপন শাখার হিসাব সহকারী শরিফুল ইসলাম ও চেইনম্যানন আলী হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।