মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০৩-১৮): প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ তাঁতী লীগের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর তাঁতী লীগ।
মেহেরপুর জেলা তাঁতীলীগের আয়োজনে গতকাল সোমবার বিকালে শহরের কলেজ মোড়ে জেলা তাঁতীলীগের সভাপতি নূর ইসলাম সুবাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবাল।
সদর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চলনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান জনি, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি সোহেল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ তাঁতী লীগের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ তাঁতী লীগের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।





