মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-০২-১৭) মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবস এবং মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, ডিএফএ’র সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারন সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানঅতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদগাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানারা আবদুল্লাহজেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলজেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটনডিএফএ’র সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়াপ্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোমেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুমেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিনযুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ-সভাপতি আনোয়ারুল হক শাহীসাধারন সম্পাদক জুয়েল রানাসিভিল সার্জন ডা. রাশেদা সুলতানাস্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানস্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।