মেহের আমজাদ,মেহেরপুর (০৬-১০-১৭): পরিবেশের ভারসাম্য রক্ষায় মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর কবরস্থানের দু’পাশসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেছে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার বিকেলে শহরের মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কলেজমোড়ের কবরস্থানে দুই শতাধিক বৃক্ষরোপন করা হয়। এসময় সেখানে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহাবুবুর রহমান ডালিম, মালেক হোসেন মহন, ইয়ানূছ আলী, আলফাজ হোসেন লিখন, সারাফত শেখ, আঙ্গুর আলী, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদ্জ্জুামান সুইট প্রমূখ উপস্থিত ছিলেন।



