মেহেরপুরে নারী ও শিশু এবং প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা

মেহের আমজাদ,মেহেরপুর ঃ ০৫/১২/১৭:  মেহেরপুরে নারী ও শিশু এবং প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনিছুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরন্য, সাবেক কাউন্সিলর পলি খাতুন, সুবিধাভোগী শিউলি খাতুন, কাসেম মিয়া প্রমুখ।

মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যলয় সুত্রে জানাগেছে, নারী ও শিশু হেল্প ডেক্সের মাধ্যমে অভিযোগ এসেছে ১শ ৫৩টি। যার মধ্যে পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে আপোষে নিস্পত্তি হয়েছে ৮৬টি, জেলার তিন থানার মধ্যেমে নিস্পত্তি হয়েছে ২৬টি, ডিবি কর্তৃক নিস্পত্তি ৮টি, ডিএসবি কর্তৃক নিস্পত্তি ১টি, অভিযোগ প্রত্যাহার ৪টি, সিআইসি ও এএসপি সার্কেল অফিস কর্তৃক নিস্পত্তি ১টি করে অভিযোগ। বাকি ২৬টি মামলা কোর্টে প্রেরণ করা হয়।

মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন গ্রামের ১শ ৫৩ টি পরিবারকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন পুলিশ সুপার আনিছুর রহমান। তিনি এ ধরণের অসহায় ও হত দরিদ্র মানুষের সেবার জন্য নারী ও শিশু হেল্প ডেক্স চালু করেছেন। এছাড়াও এখন নতুন করে চালু করেছেন প্রবাসী কল্যান হেল্প ডেক্স। এই ডেক্সের মাধ্যমে ২২ জন অসহাই যুবককে প্রতরণার হাত থেকে উদ্ধার করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।